সর্বশেষ

ইন্টার্ন চিকিৎসক

সিলেট ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বগুড়ায় রোগীর মৃত্যু: স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।

নওগাঁয় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা স্বাস্থ্যখাত রক্ষার জন্য আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।